৯ আগস্ট ২০২৬

করোনায় মারা গেলেন নিউ ইয়র্ক প্রবাসী ফুলবাড়ির শাহ জালাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মারা গেলেন নিউ ইয়র্ক প্রবাসী ফুলবাড়ির শাহ জালাল
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেলেন দিনাজপুরের ফুলবাড়ি থানাধীন বড়পুকুরিয়া এলাকার বাসিন্দা শাহ জালাল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ শে মার্চ কুইন্স হাসপাতালে ভর্তি হন। গত এক সপ্তাহ ধরে কর্তব্যরত চিকিৎসকরা তার অবাধে বায়ু-চলাচলের ব্যবস্থা করেছিলেন। স্থানীয় সময় আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মারা যান (ইন্না লিল্লাহি -- রাজিঊন)! শাহ জালালের গ্রামের বাড়ি ফুলবাড়ি থানাধীন (অনেকের মতে পার্বতীপুর) বড়পুকুরিয়া এলাকার পাতরা পাড়ায়। মৃত্যুকালে তার হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রীসহ দু'টি নাবালক ছেলেমেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি দিনাজপুর জেলা সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন। আগামীকাল রবিবার সকাল ১০টায় নিউ জার্সির মার্লবোরো মুসলিম কবরস্থানে মরহুম শাহ জালালের লাশ দাফন করা হবে বলে জানান দিনাজপুর জেলা সমিতির অন্যতম সদস্য আইনজীবি শাহ বখতিয়ার ও সাংগঠনিক সম্পাদক তারেক জাহেরি। এছাড়াও এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহ জালালের ঘনিষ্ঠ বন্ধু পেনসিলভানিয়া প্রবাসী আজিম উদ্দিন। এ সময় তিনি নিহত শাহ জালালের পরিবারের পাশেই ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তিনি পেনসিলভানিয়া থেকে ছুটে আসেন বন্ধুর পরিবারের পাশে। তিনি জানান মরহুম শাহ জালালের লাশ দাফনের সকল ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। নিউ ইয়র্কস্থ দিনাজপুর জেলা সমিতি এবং তার শ্বশুর বাড়ির এলাকা আলমডাঙ্গা সমিতির কর্মকর্তারা সহযোগিতা করারা প্রস্তাব দিয়েছেন, কিন্তু তার পরিবার নিজেদের প্রচেষ্টায় দাফন সম্পন্ন করবেন বলে জানান তিনি। এদিকে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির কেনা নিউ জার্সির মার্লবোরো মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে প্রবাসী দিনাজপুরবাসীসহ নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি