করোনায় মারা গেলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। শুক্রবার (২৬ জুন) দুপুর ২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ সেলিম দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ট্রেডিং ব্যবসায় বিশেষ দক্ষতা অর্জন করেন। তিনি ছিলেন সেলিম সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং মেট্রোপলিটন এডুকেশন প্রোমোর্টার্স লিমিটেডের পরিচালক। এছাড়া, তিনি বস্ত্র ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল তার।
এর আগে শুক্রবার ভোর ৫টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বগুড়া শাখার কর্মকর্তা এ কে এম শাহজাহান আলী (৫৫) মারা গেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি