৮ মে ২০২৬

করোনায় গ্যাস-বিদ্যুতের জরিমানা মওকুফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় গ্যাস-বিদ্যুতের জরিমানা মওকুফ

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা আতঙ্কের কারণে বাংলাদেশে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে গ্যাস ও বিদ্যুতের বিল দেয়ার প্রয়োজন নেই। গ্যাস বিল দেয়ার ক্ষেত্রে আগামী জুন পর্যন্ত এবং বিদ্যুৎ বিল দেয়ার ক্ষেত্রে মে মাস পর্যন্ত বিলম্ব মাশুল বা জরিমানা মওকুফ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২২ মার্চ) জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ‘নির্ধারিত সময়সীমার মধ্যে আবসিক গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশোধের ক্ষেত্রে এমন পরিস্থিতি করোনা ভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করে। এর প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

এ বিষয়ে ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন গণমাধ্যমকে বলেন, আমরা গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করেছি। বিলম্ব মাশুল না নেয়ার কারণে ধীরে-সুস্থে গ্রাহকরা তাদের গ্যাস বিল দিতে পারবে।

বিদ্যুৎ বিভাগ জানায়, করোনা প্রতিরোধে গৃহস্থালির বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব মাশুল ও সারচার্জ সাময়িক সময়ের জন্য মওকুফ করেছেন। গত ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিল কোনও বিলম্ব মাশুল ছাড়াই পরিশোধ করতে পারবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি