২১ জুন ২০২৬

করোনায় এনাম মেডিকেলের ডা. রফিকুল হায়দারের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় এনাম মেডিকেলের ডা. রফিকুল হায়দারের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এনাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রফিকুল হায়দার লিটন।

বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত তিনদিন আগে ডা. রফিকুল হায়দারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেলেন তিনি। বুধবার রাতে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বাসা থেকে এনাম হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. রফিকুল হায়দার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ২৩তম ব্যাচের শিক্ষার্থী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি