
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১১ হাজার ৭৫৫ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৮৪টি।
বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৪২ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন। উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]