করোনায় দেশে আজও ১১৪ জনের প্রাণহানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে। এর আগে গতকাল মঙ্গলবারও দেশে করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৬৬ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে।
আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৯৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি