৫ মে ২০২৬

করোনায় বিশ্বে আরও সাড়ে ১০ হাজার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় বিশ্বে আরও সাড়ে ১০ হাজার মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।। এ সময় নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার। শনাক্ত বিবেচনায় এই সংখ্যাটা আগের দিনের চেয়ে কম। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৫ জনের। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪ কোটি ৫ লাখ ১৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জনের। দৈনিক প্রাণহানির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১ হাজার ১৭৭ জন। নতুন করে সংক্রমিত হয়েছে ১৭ হাজার ৩৩৭ জন। সবমিলিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৬৯ হাজার ৭৪৭ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫০৩ জনের। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৭৭৬ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪৯৭ জন। সবমিলিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৩০ হাজার ৭১২ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৪ জনের। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে ১০ হাজার ৬৩৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ জন। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৬৩২ জন। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ২০ হাজার ১৩৪ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি