৬ মে ২০২৬

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ।

আজ সোমবার সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শেখ ফরিদ উদ্দিন সোয়াদ ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন । মৃত্যুর আগে রাজধানির মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।  বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, শেখ ফরিদ উদ্দিন সোয়াদের করোনা পজিটিভ ছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যুগ্ম পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে উনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা এটি আমি নিশ্চিত নই। তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।

সোয়াদের পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল।মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার বছ‌রের এক ছেলে সন্তান রেখে গেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি