৭ মে ২০২৬

করোনায় আরও এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আরও এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। এবার রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হছে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও প্রিন্সিপাল অফিসার এহতেশামুজ্জামান।

এহতেশামুজ্জামান জানান, কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসাতেই আইসোলেশনে ছিলেন সহিদুল ইসলাম। অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়ে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

এর আগে ১২ মে করোনায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদ নামে দ্য সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়। তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তারও আগে গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি