করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৩০৬ জন এবং করোনায় মোট শনাক্ত হলেন ২ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।তিনি জানান, গত ২৪ ঘণ্টা ২১১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ২১৯০ জনের।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সাড়ে ২২ লাখের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ। তবে পৌনে ছয় লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি