করোনায় আক্রান্তদের হয়রানি করলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্তদের হয়রানি বা বাড়ি ছাড়ার নোটিশ দিলে ওইসব বাড়ির মালিকদের বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকাসহ সারাদেশে অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে। এজন্য হয়রানির তথ্য জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও ফোন নম্বরসহ একটি তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্টব্যক্তিরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। অপরদিকে সরকারি নির্দেশনায় করোনা আক্রান্ত মানুষ হোম কোয়ারেন্টিনে আছেন যাতে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়াতে না পারে।
তবে শোনা যাচ্ছে, কিছু বাড়িওয়ালা এ ধরনের নিবেদিতপ্রাণ চিকিৎসা সেবা দানকারী ব্যক্তিদেরকে এবং হোম কোয়ারেন্টিনে থাকা করোনা আক্রান্ত মানুষকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হয়রানিমূলক আচরণ করছেন যা খুবই দুঃখজনক ও অমানবিক। এসময় এসকল নিবেদিতপ্রাণ চিকিৎসাসেবা দানকারী ও করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব।
বিপি।আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি