করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শনিবার (১৩ জুন) আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে আফ্রিদি লিখেছেন, আমি বৃহস্পতিবার থেকে অস্বস্তি বোধ করছিলাম। আমার শরীর খুব খারাপ লাগছিল। এরপর পরীক্ষা করাই এবং আমি কোভিড-১৯ পজিটিভ। আমার আরোগ্যের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব।
উল্লেখ্য, পাকিস্তানে করোনাভাইরাসের মোকাবিলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছেন আফ্রিদি। নিজ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করেছেন। একই সঙ্গে দুর্গম এলাকায় নিজের কাঁধে খাবারের বস্তা বইয়ে নিয়ে গিয়েছেন তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি