১৯ জুন ২০২৬

করোনায় আক্রান্ত অভিনেত্রী ক্যাটরিনা কইফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত অভিনেত্রী ক্যাটরিনা কইফ
  বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। নেটমাধ্যমে মঙ্গলবার ক্যাটরিনা নিজেই জানিয়েছেন সে কথা। সূত্র : আনন্দবাজার। ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তৎক্ষণাৎ নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছি এবং বাড়িতেই নিভৃতবাসে থাকছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব রকম সাবধানতা এবং নিয়ম মেনে চলছি’। এর সঙ্গেই যে সব ব্যক্তি অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন ক্যাটরিনা। তিনি লিখেছেন, ‘যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরাও শীঘ্রই পরীক্ষা করান। আপনাদের ভালবাসা পেয়ে এবং আপনারা যে পাশে থেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দয়া করে সকলে সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন’। গত সোমবার অভিনেতা ভিকি কৌশল ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা। বলিউডের গুঞ্জন, ভিকি এবং ক্যাটরিনার সম্পর্ক নাকি নিছক বন্ধুত্ব অবধিই নয়। তার থেকেও বেশি কিছু। এ বিষয়ে যদিও কখনও মুখ খোলেননি তাঁরা। করোনা দাপট বৃদ্ধি পাওয়ায় ফের পিছিয়ে গিয়েছে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তির দিন। গত সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে করোনা আক্রান্ত অক্ষয়কে। এ বার ছবির নায়িকারও আগামী কয়েক দিন কাটবে চার দেওয়ালের ঘেরাটোপে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি