করোনায় আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: করোনায় ধরাশায়ী টলিউড। এবার করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইটে প্রসেনজিৎ লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’
ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীসহ টলিউডের একঝাঁক তারকা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি