৭ মে ২০২৬

করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধমন্ত্রী ও তার স্ত্রী সিএমএইচে ভর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধমন্ত্রী ও তার স্ত্রী সিএমএইচে ভর্তি

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে শনিবার রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার সহধর্মিনীকে হাসপাতালের নিবিড় পর্যবক্ষেণে নেয়া হয়েছে।

মন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তার নির্বাচনী এলাকাসহ বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী ও তার স্ত্রীর করোনা আক্রান্তের খবর জানানো হয়।

এদিকে মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার টেস্ট করা হলে শুক্রবার তার দেহে কোভিড-১৯ পজেটিভ ফল পাওয়া যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি