করোনায় আক্রান্ত কঙ্গনা রানাওয়াত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কিছুদিন আগেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত সিনেমা ‘ধাকাড়’। এরই মাঝে এলো আরেক খারাপ খবর। ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কঙ্গনা।
কঙ্গনার প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, প্রচণ্ড জ্বরের সাথে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কমেছে কঙ্গনার, তবু থেমে নেই এ অভিনেত্রী। জ্বর গায়ে নিয়েই ‘ইমারজেন্সি’ সিনেমার শুটিং করছেন। সে ছবি শেয়ারও করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
‘ইমারজেন্সি’ সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন- পরিচালক সাই কবীরের সাথে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন তিনি। কিন্তু সাই কবীর নয়, কঙ্গনা নিজেই এখন পরিচালনা করছেন এ সিনেমা।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি