৭ মে ২০২৬

করোনায় আক্রান্ত জবি শিক্ষার্থী ও তার মায়ের আরোগ্য লাভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত জবি শিক্ষার্থী ও তার মায়ের আরোগ্য লাভ

জবি থেকে সংবাদদাতা: করোনায় আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের সেই শিক্ষার্থী এবং তার মা করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন।করোনা শনাক্তের ১৭ দিনের মাথায় পুরোপুরি সুস্থ হয়েছেন তারা।

কি কি নিয়ম মেনে সুস্থ হলেন, জানতে চাইলে করোনা থেকে সুস্থ হওয়া সেই শিক্ষার্থী জানান, এসময়ে নিয়মিত গরম পানি এবং ভিটামিন -সি জাতীয় খাবার খেয়েছি। করোনার এই সময়ে আমি সম্পূর্ণ বাসায় ছিলাম। আলাদা একটি রুমে হোম আইসোলেশনে ছিলাম। খাবার, কাপড়, ব্যবহারের সবকিছু পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে ফেলি। এতে করে আমার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে থাকে। তাদের মধ্যে এই রোগের সংক্রামণ হয়নি।

করোনা আক্রান্তদের জন্য কি পরামর্শ থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে মনোবল। মনোবল অনেক শক্ত থাকলে অর্ধেক সুস্থ হয়ে যায়। এছাড়াও ভিটামিন-সি জাতীয় খাবার ও সবসময় গরম পানির ব্যবহার করতে হবে। নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে। যারা বয়স্ক আছেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত তাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের শিক্ষকরা নিয়মিত খোঁজ খবর নিয়েছেন। আমার বিষয়টা জানার পর অনেক সিনিয়র ভাই, বোন, বন্ধুবান্ধব খোঁজ খবর নিয়েছেন। আপনাদের দোয়া আর ভালবাসায় আমি এবং আমার মা এখন পুরোপুরি সুস্থ। আমাদের করোনা নেগেটিভ হওয়াতে এখন সবাই খুশি। আমি সবার কাছে দোয়া চাই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি