৪ মে ২০২৬

করোনায় আক্রান্ত এভারেস্টজয়ী ওয়াসফিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত এভারেস্টজয়ী ওয়াসফিয়া

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের পর্বতারোহী, সমাজকর্মী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

বর্তমানে ওয়াসফিয়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ওয়াসফিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।

তিনি লেখেন, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে আমি নিয়মতান্ত্রিক কোয়ারেন্টিনে আছি। নিঃশ্বাসে কিছুটা সমস্যা আছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠবো। প্রতিটিদিনই এক লড়াই।

এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তীব্র মাথা ঘোরা, নিঃশ্বাসে সমস্যা, গলা ব্যথাসহ বিভিন্ন ভোগান্তির কথা উল্লেখ করেন।

ওয়াসফিয়া আরও লেখেন, আমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এখন করোনা বাংলাদেশের জনগণকে আঘাত করছে। এ মহামারি দীর্ঘ হতে চলেছে। এর প্রতিরোধে আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।

সরকারি হিসাবে মতে করোনায় আক্রান্ত হয়ে এরই মাঝে বাংলাদেশে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে ৪ জনসহ আক্রান্ত হয়েছেন মোট ২৪ জন।

বি্পি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি