১০ আগস্ট ২০২৬

করোনায় আক্রান্ত দীপিকা পাড়ুকোন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত দীপিকা পাড়ুকোন
বাংলাপ্রেস ডেস্ক: করোনার থাবায় একে একে আক্রান্ত হয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য তারকা। এবার করোনা আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকার বাবা, মা এবং বোন তিন জনের করোনা রিপোর্টও পজিটিভে। গত মাসে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা নিজের বাড়ি বেঙ্গালুরু এসেছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে। যাওয়ার পথে মুম্বই এয়ারপোর্টে মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছেন রণবীর – দীপিকা। অভিনেত্রীর বাবা জনপ্রিয় ব্যাটমিন খেলোয়াড় প্রকাশ পাদুকন, মা উজ্জলা এবং বোন অনিশার প্রায় ১০ দিন আগে করোনার কিছু সিমটম দেখা দেয়। তারা করোনা টেস্ট করায়। তাদের তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। দীপিকার মা এবং বোন বাড়িতে নিজেদের আইসোলেট রাখেন। কিন্তু বাবার শরীর তুলনামূলক বেশি খারাপ থাকায় তাকে ভর্তি করা হয়েছিল বেঙ্গালুরুর একটি নামী হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এই সপ্তাহের শেষেই তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার কথা রয়েছে। তাদের পরিবারের এক কাছের বন্ধু বিমল কুমার এক সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি