৫ মে ২০২৬

করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ি
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডে আবার এক করোনা সংক্রমণ। আক্রান্ত বাপ্পি লাহিড়ি। আপাতত মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সঙ্গীত পরিচালক। সূত্র : আনন্দবাজার। মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমকে বাপ্পির মুখপাত্র জানান, সব রকম সাবধানতা মেনে চলা সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন গায়ক। তবে এই মুহূর্তে দক্ষ চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। সাম্প্রতিক অতীতে যাঁরা বাপ্পির সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন গায়কের পরিবারের সদস্যরা। চলতি মাসেই করোনা টিকার জন্য নিজের নাম তালিকাভুক্ত করেছিলেন বাপ্পি। সে কথা ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন গায়ক। তবে টিকা নিয়েছিলেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। ফের করোনার দাপট বাড়ছে মুম্বইয়ে। ইতিমধ্যেই বলিউডের সঙ্গে যুক্ত অনেকেই আক্রান্ত হয়েছেন। তালিকায় রয়েছেন রণবীর কপূর, আমির খান, পরেশ রাওয়াল, মাধবনের মতো একাধিক শিল্পী। সেই তালিকায় আরও এক সংযোজন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি