৫ মে ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: একদিনের ব্যবধানে কমেছে মৃত্যুর সংখ্যা। দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরও ২৪১ জন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৬৫২ জন হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন হয়েছে। করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ৭ আগস্ট ২৬১ জনের। এছাড়াও শনাক্ত হয় ৮ হাজার ১৩৬ জন। এর আগে দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জন, ৬ আগস্ট ২৪৮ জনের মৃত্যু হয়। এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি