৭ মে ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩

বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ২ হাজার ৪২৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৭১ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ৭৮৮ টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৬৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২৭৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭১ জন। মোট সুস্থ হয়েছে ১২ হাজার ১৬১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৬৯৫ জন, মারা গেছে ৩৭ জন। তার আগের দিন মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়২ হাজার ৯১১ জন, মৃত্যু হয় ৩৭ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি