করোনায় ১৩ জনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৭৭ জন।
৪ মার্চ সকাল ৮টা থেকে ৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত ৩৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৪১ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৫২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ২ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি