করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে মানুষ

বাংলাপ্রেস ডেস্ক: যাত্রীর চাপ ও সংক্রমণ ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়ার পর বন্ধ করে দেয়া হলো শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। সরকারি নির্দেশনা অমান্য করে ঈদের আগে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় এই সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। এদিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ে আটকে পরা শতশত মানুষ ও যানবাহন।
কয়েকদিন ধরেই ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন অনেকে। গণপরিবহন বন্ধ থাকায় কখনো হেঁটে, তিন চাকার যানে, কখনো মোটরসাইকেলে বাড়ির পথে ছুটছেন তারা। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
যাত্রীর ভিড় ও করোনাভাইরাসের বিস্তারের ঝুঁকি বাড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পর বন্ধ করে দেয়া হয়েছে শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। আকস্মিক সিদ্ধান্তে দুই পাড়ে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। আটকা পড়েছে যানবাহন।
ঘরে ফেরা মানুষের ভিড় রয়েছে গাজীপুরের টঙ্গী, চান্দনা চৌরাস্তা, মাওনাসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে। এছাড়া নারায়ণগঞ্জ সাইনবোর্ড সড়ক ও সাভারের আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের ভিড়।
পুলিশ বলছে, এক জেলা থেকে মানুষ যেন অন্য জেলায় যেতে না পারে সেজন্য চেকপোস্ট বসিয়ে নজরদারি চালানো হচ্ছে। ইন্ডেপেনডেন্ট টিভি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি