৭ মে ২০২৬

করোনাভাইরাস : স্থগিত হতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাস : স্থগিত হতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশন

বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের ৭৫তম অধিবেশন করোনার হুমকির কবলে পড়েছে। চীরা চরিত প্রথা ভেঙে রাষ্ট্র ও সরকার প্রধানরা এবার ভিডিও বার্তা দেয়ার মাধ্যমে সাধারণ অধিবেশনে যুক্ত হতে পারেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেজ জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ্ব নেতাদের ভিডিও বার্তা শীর্ষ সম্মেলনে শুনানোর সময় সকল স্থায়ী প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতের ব্যাপারে গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ স্থায়ী প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করবে সম্মেলনের কোরামের বিষয়টি। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির সভাপতি তিজানী মোহমেদ বান্দে গনমাধ্যমকে বলেছেন, করোনা ভাইরাস মহামারীজনিত কারণে সেপ্টেম্বরের শেষের দিকে নিউইয়র্কে বিশ্ব নেতাদের বার্ষিক সমাবেশে বিলম্ব করা হবে কিনা, নাকি অন্য কোনো উপায়ে সম্পন্ন করা হবে সে বিষয়ে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থাটি ‘আসন্ন মাসে’ সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে অবশ্য এপ্রিল ও মে মাসের অনেকগুলো মিটিং বাতিল করা হয়েছে।

আর সেপ্টেম্বরের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের শারীরিক উপস্থিতি নাও ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে উচ্চস্তরের বৈঠক শুরু হবার কথা রয়েছে। তবে তা নিশ্চিত নয়। স্বরণ করা যেতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ১৯৪২ সালে জাতিসংঘ গঠন করা হয়। এর আগে ১৯৪১ সালের ২৯ ডিসেম্বর হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং রুজভেল্ট এর সহযোগী হ্যারি হপকিন্স জাতিসংঘের ঘোষণাপত্রের খসড়া রচনা করেন।

১৯৪২ সালের ১ ও ২ জানুয়ারি ২৬ টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই ঘোষণাপত্রে স্বাক্ষর করলে জাতিসংঘ শব্দটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই সময়ে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করা দেশগুলো হচ্ছে , যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের, সোভিয়েত সোসিয়ালিস্ট রিপাবলিক্স, চীন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, কোস্টারিক, কিউবা, চেকশ্লোভিকিয়া, ডোমেনিকান রিপাবলিক, এলসালভেদর, গ্রীস, গুয়েতেমালা, হাইতি, হন্ডুরাস, ইন্ডিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নরওয়ে, পানামা, পোলান্ড, সাউথ আফ্রিকা ও ইওগেশ্লোভিয়া। উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত সারাবিশ্বে সাড়ে তিন লাখ মানুষ মারা গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি