৫ মে ২০২৬

করোনাভাইরাস নিয়ে গাইলেন প্রবাসী শিল্পী কৌশলী ইমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাস নিয়ে গাইলেন প্রবাসী শিল্পী কৌশলী ইমা
[embed]https://youtu.be/i8gXy1SBn80[/embed] নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে এবার গান গাইলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা। দেশ ও বিদেশের আলোচিত নানা ঘটনা ও সমকালীন বিষয় নিয়ে তিনি তাৎক্ষণিক গান গেয়ে থাকেন কিন্তু যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হওয়ার ফলে তার গানের সঙ্গীতায়োজনে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান শিল্পী। প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তার গানের কথা এরকম- বাঁচতে চাইরে বাঁচতে চাই, কেমন করে বাঁচবো ভাই, করোনাতে মরছে মানুষ, বাঁচার উপায় নাই। তার গাওয়া এ গানটি  বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও আতঙ্কগ্রস্থ বাংলা ভাষাভাষি মানুষদের কিছুটা হলে আনন্দ ও বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন কৌশলী ইমা। প্রবাসী সঙ্গীতশিল্পী কৌশলী ইমা সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার ও কুসংস্কারকে গানের ভাষায় দর্শক-শ্রোতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। রাজনীতির নামে নেতা-নেত্রীদের ভন্ডামী, রাজাকারদের বিচারের দাবি, নারী-পুরুষে বৈষম্য এবং অবৈধ অভিবাসীদের সুখ-দুঃখসহ নানা সমকালীন বিষয়ে গান গেয়েছেন। তার গাওয়া গান শুনে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। তিনিই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত, অবহেলিত ও ভিক্ষে করে খাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে গান গেয়েছেন। মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তার গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তার বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। দেশে অবস্থানকালে গান গেয়েছেন  বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। তিনি ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি লাভ করেন। তার বৈচিত্র্যময় গানের সংকলন নিয়ে আমলনামা ডটকম, মাটির মানুষ ও জেন্টেলম্যান নামে ৩টি অ্যালবাম বের হয়েছে। তরুন প্রজন্মের এ শিল্পী ইতোমধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ও সমকালীন গান গেয়ে উত্তর আমেরিকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন। কৌশলী ইমা বলেন,  ২০০৮ সালে তার গাওয়া দু'টি গানের সার্থকতা তিনি খুঁজে পেয়েছেন।ওই সময়ে তিনি গেয়েছিলেন- 'আমার রক্তে গড়া বাংলাদেশ লুটেপুটে করলো শেষ, বেঁচে থাকাই দায়, এই দেশেরই মুক্তিযোদ্ধা ভিক্ষে করে খায়'। এছাড়াও তিনি গেয়েছিলেন 'রাজাকারদের বিচার করা খুব দরকার, করবে বলে কথা দিয়ে করে না কোন সরকার'। বর্তমান সরকারের আমলে দেশের প্রায় প্রত্যেক মুক্তিযোদ্ধাই  সরকারি ভাতা পাচ্ছেন এবং রাজাকারদেরও বিচার হচ্ছে ও হবে। এজন্যে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীদের নিয়ে তিনিই প্রথম বাংলায় গান গেয়েছেন। তার সেই গানের কথা এরকম- ‘মোরা আর কতকাল/ বলো থাকবো ইল্লিগ্যাল/ লিগ্যাল হতে চাই, মোরা লিগ্যাল’। ২০১৪ সালের ২০ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রাথমিকভাবে ৪৭ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতার ঘোষণা দেওয়ায় প্রবাসী সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা তাঁর গাওয়া গানের সার্থকতা খুঁজে পেয়েছেন বলে প্রতিক্রিয়ায় এ কথা বলেন। যুক্তরাষ্ট্রে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। তাদের মধ্যে ৪৪ লাখ অবৈধ অভিবাসী বৈধতার সুযোগ পাবে, যাদের সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক। আর তিন লাখ অবৈধ অভিবাসী বৈধতার সুযোগ পাবে নতুন নিয়ম অনুযায়ী অন্যান্য শ্রেণিভুক্তির কারণে। তিনি ওবামার এই অভিবাসন পরিকল্পনা ঘোষণাকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেও অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নিয়ে কৌশলী ইমা তার এ গানটি প্রথম গেয়েছিলেন ২০০৬ সালে। এরপর ২০০৭ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলনসহ নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের পৃথক মঞ্চে গেয়েছেন। গানটি গাওয়ার পর প্রবাসীদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পেয়েছিলেন। এ গানটি তার কোন অ্যালবামে স্থান না পেলেও তিনি ২০১২ সালে ইউটিউবে প্রকাশ করেন। অবৈধ অভিবাসীদের নিয়ে তার গাওয়া এ গানটিই প্রথম বাংলা গান বলে তিনি দাবি করেন। করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা'র গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/i8gXy1SBn80
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি