৮ মে ২০২৬

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্যের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্যের

বাংলাপ্রেস ডেস্ক: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী (বিদেশ ও কনমওয়েলথ বিষয়ক) লর্ড আহমেদ অব উইম্বলডন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আওতায় আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘লর্ড আহমেদ যিনি একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রতিনিধিও আজ বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই সহায়তা প্রদানের প্রস্তাব দেন।’

প্রেস সচিব বলেন, টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী এ সময় এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, কেননা তাঁরা ইতোপূর্বে করোনা সংক্রমিত হন।

‘প্রধানমন্ত্রী তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন’, যোগ করেন প্রেস সচিব। প্রধানমন্ত্রী এ সময় প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তাররোধে ব্রিটিশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তিনি এ সময় করোনাভাইরাস প্রতিরোধে তাঁর সরকরের পদক্ষেপ সম্পর্কে ব্রিটিশ মন্ত্রীকে অবহিত করেন। ‘আমরা এই বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে কাজ করতে আগ্রহী,’বলেন প্রধানমন্ত্রী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি