৫ মে ২০২৬

করোনার টিকা পিরিয়ডে প্রভাব ফেলে!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনার টিকা পিরিয়ডে প্রভাব ফেলে!
বাংলাপ্রেস ডেস্ক: করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তেমনই একটি গুঞ্জন হলো, পিরিয়ড বা ঋতুচক্রে পরিবর্তন। অনেকে বলছেন, করোনার টিকা নিলে নারীদের পিরিয়ড দেরিতে হয় বা ঋতুচক্রে অন্যান্য প্রভাব পড়ে। এটা কি সত্য? বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে? কিছু নারী দাবি করেছেন, করোনার টিকা তাদের পিরিয়ড স্থগিত করেছে বা ঋতুচক্রে পরিবর্তন ঘটিয়েছে। তারা জানান- টিকা নেওয়াতে পিরিয়ড দেরিতে হয়েছে, পিরিয়ড পূর্ব উপসর্গের মাত্রা বেড়েছে, রক্তক্ষরণ স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হয়েছে এবং পিরিয়ড সংক্রান্ত আরো কিছু পরিবর্তন। এ ঘটনায় অনেক নারী করোনার টিকা নেওয়া থেকে বিরত থাকছেন। এই পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তারা মনে করছেন যে, সন্তান ধারণের ক্ষমতাও চলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, করোনার টিকা সরাসরি পিরিয়ড সংক্রান্ত পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করছে তার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, হরমোনের প্রভাবে নারীদের ইমিউন সিস্টেম ঋতুচক্রে পরিবর্তন ঘটাতে পারে। পুরুষের তুলনায় নারীর হরমোন বেশি পরিবর্তনশীল। ঋতুচক্রের সময় হরমোনতন্ত্রের পরিবর্তন অবশ্যাম্ভাবী। ডিম্বাণুর পূর্ণাঙ্গ গঠন ও নিঃসরণ সংক্রান্ত কাজে প্রচুর পরিমাণে হরমোন উৎপাদন হয়। যখন ডিম্বাণু নিঃসরণের সময় আসে তখন ইমিউন সিস্টেম সংক্রমণের জীবাণু প্রতিরোধের জন্য এক ধরনের বার্তা পায়, যেন সুষ্ঠুভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। টিকা নিলেও নারীদের ইমিউন সিস্টেম এরকম বার্তা পেয়ে থাকে। এর প্রভাবে পিরিয়ড দেরিতে হতে পারে। মানসিক চাপ বা দুশ্চিন্তায়ও পিরিয়ড বা ঋতুচক্র সংক্রান্ত পরিবর্তন হতে পারে। মানসিক চাপ ও দুশ্চিন্তায় ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। গবেষণায় জানা গেছে, ইমিউন সিস্টেম সম্পর্কিত অনেক পার্শ্বপ্রতিক্রিয়ার প্রকৃত কারণ হলো মানসিক চাপ ও দুশ্চিন্তা। এসব পার্শ্বপ্রতিক্রিয়ার সঙ্গে টিকার প্রত্যক্ষ সম্পর্ক নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, মানসিক চাপে পিরিয়ড বিলম্বিত হতে পারে বা ঋতুচক্রে অন্যান্য প্রভাব পড়তে পারে। যারা টিকা নিতে যান তাদের অনেকেই প্রচুর মাত্রায় মানসিক চাপ বা উদ্বেগে ভুগেন। হয়তো এটাই হতে পারে দেরিতে পিরিয়ড হওয়ার কারণ। কিছু ওষুধও পিরিয়ডে বিলম্ব ঘটাতে পারে, যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড ও মানসিক সমস্যার ওষুধ। এটাকে কেমিক্যাল স্ট্রেস বলা হয়। এখনও পর্যন্ত টিকা গ্রহণের পর পিরিয়ড বা ঋতুচক্র সংক্রান্ত যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তা ছিল সাময়িক। টিকা নিলে গর্ভধারণের ক্ষমতা কমে যায় বা বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ে এমন প্রমাণ পাওয়া যায়নি। তাই কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে নারীদেরও টিকা নেওয়া উচিত। যারা বলে থাকেন পিরিয়ড চলাকালীন টিকা নেওয়া উচিত নয় তাদের কথাকে সমর্থনের জন্য বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিশেষজ্ঞদের মতে, টিকা সম্পর্কিত গুজবের প্রধান কারণ হলো, অজ্ঞতা। গুজবে কান না দেওয়াই ভালো। দেখা গেল, গুজবে বিশ্বাস করে টিকা নিলেন না, কিছুদিন পর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। তাই কোভিড-১৯ এর ঝু্ঁকি এড়াতে করোনার টিকা নেওয়ার কথা ভাবুন। তবে হ্যাঁ, টিকা নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াকে বেশ দুশ্চিন্তার মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি