৬ মে ২০২৬

করোনার টিকা নিলেন খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনার টিকা নিলেন খালেদা জিয়া
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যেন বাসায় করোনার টিকা দেওয়া হয় সে দাবি তোলা হয়েছিল দলের নেতাদের পক্ষ থেকে। কিন্তু পরে তিনি করোনাভাইরাসের টিকা নিতে যান মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। তবে অসুস্থতার কারণে গাড়ি থেকে নামেননি তিনি। টিকা নিয়েছেন গাড়িতে বসেই। সোমবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিকাল ৪টার দিকে খালেদা জিয়া টিকা নেন। এর আগে বিকাল ৩টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে যান। এসময় অসুস্থতার কারণে খালেদা জিয়া গাড়ি থেকে নামেননি। চিকিৎসকদের পরামর্শে গাড়িতেই তাকে টিকা দেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, এই হাসপাতালে মডার্নার টিকা পাওয়ার যাচ্ছে। ম্যাডামকে সেই টিকাই দেওয়া হয়েছে। এর আগে সোমবার বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে খালেদা জিয়া মহাখালীর উদ্দেশে রওনা হন। গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সেখানেই মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। পরে অবশ্য বিএনপি নেতারা বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি