করোনার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার নিউইয়র্কে তার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’এতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাই স্কুলে তিনি এ টিকা নেন।
গত ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন যে তিনি আনন্দের সাথে প্রকাশ্যে টিকা নেবেন। তিনি আরও বলেন, টিকা নেওয়া হচ্ছে তার জন্য একটি নৈতিক দায়িত্ব।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি