৫ মে ২০২৬

করোনার সঙ্গে লড়াই করে চলে গেলেন আলী যাকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার সঙ্গে লড়াই করে চলে গেলেন আলী যাকের
বাংলাপ্রেস ডেস্ক: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কিংবদন্তি অভিনেতা আলী যাকের চলে গেলেন। ৭৬ বছর বয়সে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। চার বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। তাছাড়া শেষ সময় করোনা পজিটিভ ছিলেন। যাকের ভাই গত কয়েকদিন ধরেই ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পারিবারিকভাবে এখনও সিদ্ধান্ত হয়নি দাফনের বিষয়টি। উনাকে বিদায়ের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে কোনও আনুষ্ঠানিকতার সুযোগ আর পাচ্ছি না। কারণ, উনি কোভিড পজিটিভ ছিলেন বলে উল্লেখ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। গত চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন গুণী এই শিল্পী। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৫ নভেম্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার সিসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। নাট্যজন আলী যাকেরের জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে। ছোট পর্দায় ও মঞ্চে সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি