৫ মে ২০২৬

করোনার সংক্রমন প্রতিরোধে ঝিনাইদহে বিধি-নিষেধ আরোপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার সংক্রমন প্রতিরোধে ঝিনাইদহে বিধি-নিষেধ আরোপ
ঝিনাইদহ প্রতিনিধি: করোনার সংক্রমন প্রতিরোধে আগামী শনিবার থেকে চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে কোভিড-১৯ প্রতিরোধ কমিটি। বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকাল সদর পৌরসভাসহ ৬ টি পৌর এলাকার সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে ৭ দিন এ নিদের্শনা জারী থাকবে।বুধবার বিকেলে কোভিড-১৯ প্রতিরোধ কমিটি সভায় জেলা প্রশাসক মজিবর রহমান জানান, ওই দিন থেকে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে চলবে দুরপাল্লার যানবাহন। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাস্ক বাদে স্বাস্থ্যবিধি ছাড়া বাইরে বের হলে অধিক জরিমানা বিধান রাখা হয়েছে। একই সাথে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ৬টি ইউনিয়নে পুর্বে জারি কর নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৭দিন বাড়ানো হয়েছে।সভায় জেলা প্রশাসক মজিবর রহমান,পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। বুধবার সকালে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১২০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ৩৬ ভাগ। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ১’শ ৯৭ জন করোনায় আক্রান্ত হলো। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬২ জনে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি