করোনার কারণে বরিস জনসনের ভারত সফর বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী সপ্তাহে আসন্ন ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২৫ এপ্রিল তার ভারত সফরের কথা ছিলো বরিস জনসনের।
সম্প্রতি ভারতে মহামারী করোনার প্রাদুর্ভাব ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ার কারণে তিনি এই সফর বাতিল করেছেন। এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে।
এনডিটিভি বলছে, কয়েকদিন ধরে ভারতে করোনা সংক্রমণের হার বিশ্বের সর্বোচ্চ। প্রতিদিনই দুই লাখের অধিক করে মানুষ আক্রান্ত হচ্ছে। বলা যায়, ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভারতে।
এই অবস্থায় ভারতে সফর নিরাপদ মনে করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর পরিবর্তে চলতি মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি