৫ মে ২০২৬

করোনার কাছে হেরে গেলেন অভিনেত্রী লি ফিয়েরো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার কাছে হেরে গেলেন অভিনেত্রী লি ফিয়েরো

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত ‘জস’ খ্যাত অভিনেত্রী লি ফিয়েরো। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। করোনায় আক্রান্ত হয়ে বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। রবিবার অভিনেত্রীর মৃত্যু হয়।

১৯৭৫ সালে স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জস’ লি ফিয়েরোকে আন্তর্জাতিক স্তরে খ্যাতি এনে দেয়। তাঁকে মূলত ‘জস’ ছবির নায়িকা হিসেবেই মনে রেখেছে দর্শক। আইভেন থিয়েটার ওয়ার্কশপের শিল্প বিভাগের পরিচালক এবং বোর্ডের সভাপতি কেভিন রায়ান জানিয়েছেন, “লি সম্পর্কে এক কথায় বলতে গেলে বলব উনি তাঁর কাজের প্রতি দায়বদ্ধ ছিলেন। তাঁর অভিনয়সত্ত্বা, পরিচালনা ও ব্যবসায়ীক চিন্তাধারাকে আমি দেখেছি। তারপরে আমরা বন্ধুও হয়েছি। তিনি আমার শিক্ষক এবং পরামর্শদাতা।” ‘জস’ ছিল তাঁর জীবনের উল্লেখযোগ্য ছবি।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও এক অভিনেতা প্রয়াত হয়েছেন। তিনি ‘দ্য এডি ওফ নাইট’ অভিনেতা ফরেস্ট কম্পটন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ‘দ্য এডি ওফ নাইট’ ছবিতে মাক কারের ভূমিকায় অভিনয় করে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এছাড়া ‘দ্য টোয়াইলাইট জোন’ ও কমেডি ছবি ‘গোমের পিলে’ ছবি দু’টিও তাঁকে খ্যাতি এনে দেয়।

গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন মার্কিন অভিনেত্রী জুলি বেনেট ও ব্রিটিশ কৌতুক অভিনেতা এডি লার্জ করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। জুলির বয়স হয়েছিল ৮৮ বছর। বিখ্যাত কার্টুন চরিত্র ‘যোগী বিয়ার’-এর প্রেমিকার চরিত্রে গলা দিতেন তিনি। অন্যদিকে ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন কমেডিয়ান এডি। তার আগে মার্চের শেষের দিকে করোনার বলি হন হলিউড অভিনেতা মার্ক ব্লুম। এছাড়া গ্র্যামিজয়ী জো ডিফি ও অ্যাডাম শেলসিংগারও করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি