৭ মে ২০২৬

করোনাকে সঙ্গী করে চলতে ট্রাম্পের আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাকে সঙ্গী করে চলতে ট্রাম্পের আহ্বান

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন আসুক বা না আসুক দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৫ মে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি একটি বিষয়ে সবাইকে স্পষ্ট করতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন আসুক কিংবা না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো এবং আমরা এর প্রক্রিয়া শুরু করেছি।

‘আরও অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি এবং ভাইরাস কিংবা ফ্লু আসবেই, আপনাকে এর বিরুদ্ধে লড়াই করেই চলতে হবে।’

করোনাকে সঙ্গী করেই চলার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমার ধারণা লোকেরা মাঝে মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে। অন্তত অল্প সময়ের জন্য হলেও। এটা হতে পারে জীবনের জন্য। তবে আপনাকে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। দেশটিতে ১৪ লাখ ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮৭ হাজার ৬০০ এর বেশি মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছে তিন লাখের কিছু বেশি।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি