৫ মে ২০২৬

করোনাকে ঘৃণা করেন কারিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনাকে ঘৃণা করেন কারিনা
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে তিনি। এ কারণে স্বামী সন্তান থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্টোরিতে তার মনের ভাব প্রকাশ করেছেন কারিনা। এই অভিনেত্রী লিখেছেন, ‘কোভিড, তোমাকে ঘৃণা করি। আমার বাচ্চাদের আমি মিস করছি। খুব শিগগির দেখা হবে।’ এর আগে স্বামী সাইফকে নিয়েও একটি পোস্ট করেছিলেন ‘জব উই মেট’ অভিনেত্রী। দূর থেকে তোলা সাইফের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই করোনাকালে এভাবেও ভালোবাসা যায়।’ গত সপ্তাহে করোনা আক্রান্ত হন কারিনা। জানা যায়, নির্মাতা করন জোহরের বাড়িতে নৈশভোজের দাওয়াত খেয়ে ফেরার পরই তার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। তার বন্ধু অমৃতাও সেখানে ছিলেন। তিনিও কোভিড পজিটিভ হয়েছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি