৭ মে ২০২৬

করোনা যোদ্ধাদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা যোদ্ধাদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস মোকাবেলায় সামনের সারিতে যাদের অবস্থান, তাদের পুরস্কৃত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাভাবের প্রভাব সামলে উঠতে সরকারের প্রণোদনা দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলেও মনে করেন সরকার প্রধান। তিনি বলেন, যে সব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতোমধ্যেই তাঁদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাঁদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবন থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আহ্বান জানান, ঘরে বসেই পহেলা বৈশাখ উদযাপনের।

প্রাণঘাতী করোনা ভাইসের প্রাদুর্ভাব থেকে শিগগিরই মুক্তির আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়।’

রাত পোহালেই বাঙালীর বর্ষবরণ উৎসব। আবার বিশ্বজুড়ে করোনার মহামারী সংকট। এ অবস্থায় জাতির সামনে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব সংকট দু’পায়ে দলে নতুন আলোয় পৃথিবী সাজানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি