করোনা ভাইরাসের কারণে স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বাতিল

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের প্রেক্ষাপটে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হয়েছে। এছাড়া স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আজ (শনিবার) বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘বৈঠকে বিশ্বব্যাপী কোভিক ১৯ (করোনা ভাইরাস)-এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের বড় ধরনের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, বঙ্গভবনে বিশিষ্টজনদের অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি