করোনা ভাইরাসে আক্রান্ত রামেন্দু ও ফেরদৌসী মজুমদার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:নন্দিত নাট্যজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন রামেন্দু মজুমদার।
তিনি জানিয়েছেন, অভিনেত্রী ও তার স্ত্রী ফেরদৌসী মজুমদারের জ্বর হয় গত ১৪ জুলাই। বেশ করোনা উপসর্গ তার মধ্যে দেখা দেওয়ায় ১৮ তারিখেই করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এরপর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।
অভিনেত্রীর কোভিড-১৯ পজিটিভ রেজাল্ট আসার সপ্তাহখানেক পরেই রামেন্দু মজুমদারের মধ্যেই করোনা উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করলে তারও ফলাফল পজিটিভ আসে।
তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন রামেন্দু মজুমদার। এখন বেশ সুস্থই আছেন তারা। শিগগিরই তারা আবারও করোনা টেস্ট করাবেন। তার ভাষায়, ‘সবার প্রার্থনা ও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দুজনই সুস্থ আছি৷ সবাই দুশ্চিন্তা করবে বলে কাউকে তখন জানাইনি। ’
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি