৫ মে ২০২৬

করোনা ভাইরাস থেকে সাবধান থাকার উপায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা ভাইরাস থেকে সাবধান থাকার উপায়

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস ইতিমধ্যে চীনসহ এশিয়ার কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণের ফলে এ পর্যন্ত চীনে ৪১ জনের মৃত্যু হয়েছে, আর সংক্রমিত হয়েছে প্রায় এক লাখের মতো লোক। এ ভাইরাস আরও বিপজ্জনক হয়ে ওঠার আশংকাও রয়েছে। ছড়িয়ে যেতে পারে বিশ্বব্যাপী।

বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন সময় লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনো কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট। এর সঙ্গে হতে পারে নিউমোনিয়াও। তাই সাবধানতা খুবই জরুরি। বলা তো যায় না, কখন এই ভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে, এ ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের মাধ্যমে এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণত ফ্লু বা ঠাণ্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। এই ভাইরাসটি মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়।

এবার জেনে নিন করোনা ভাইরাস থেকে সাবধান থাকার উপায় সম্পর্কে...

* ঘরের বাইরে যখনই বের হবেন, মাস্ক ব্যবহার করতে ভুলবেন না।

* প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন।

* ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত-মুখ ধুয়ে নিন।

* কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন।

* ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন।

* ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন।

* উচ্চ তাপমাত্রায় ভালভাবে ব্যবহারের কাপড় শুকিয়ে নিন।

* গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি