করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদ,হাসপাতাল ও রাস্তায় জীবানু নাশক স্প্রে
শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে মসজিদ, হাসপাতাল ও শহরের বিভিন্ন রাস্তায় জীবানু নাশক ঔষুধ স্প্রে করা হয়েছে। গতকাল শুক্রবার পঞ্চগড় শহরের প্রাণ কেন্দ্রের কয়েকটি মসজিদ ,হাসপাতাল ও শহরের বিভিন্ন রাস্তায় জীবানু নাশক ঔষুধ স্প্রে করা হয়।
এসময় পঞ্চগড় সংসদ সদস্য ও পৌর সভার উদ্যোগে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান ও পঞ্চগড় পৌর সভার মেয়র মোঃ তৌহিদুল ইসলাম নিজ নিজ হাতে জীবানু নাশক স্প্রে করেন। এর আগে,পঞ্চগড় পুলিশ সুপারের হাতে মাস্ক, হ্যান্ড গ্লোবস ও পঞ্চগড় ডায়েবেটিস হাসপাতালের চিকিৎসকের হাতে মাস্ক, হ্যান্ড গ্লোবস, পিপিই তুলে দেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান। এসময় উপস্থিতি ছিলেন,পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান,ডাঃ মনসুর আলম, পঞ্চগড় ডায়েবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি