৮ মে ২০২৬

করোনা ভাইরাস : বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রে সতর্কতা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা ভাইরাস : বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রে সতর্কতা জারি

পার্বতীপুর থেকে সংবাদদাতা : চীন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সংক্রমণের ব্যাপকতার ও প্রাণহানির কারণে ভাইরাসটি নিয়ে চারিদিকে আতঙ্ক ছড়িয়েছে। সে আতঙ্ক দেখা দিয়েছে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রে। করোনা ভাইরাস মোকাবেলায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সম্প্রতি ছুটি শেষে চীন থেকে আসা ৫ চীনা কর্মকর্তা-কর্মচারীকে গত ১১দিন থেকে খনির অভ্যন্তরে আলাদাভাবে আইসোলেশনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি নিশ্চত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।

জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমিসি’র অধীনে বড়পুকুরিয়া কয়লাখনিতে প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কমচারী নিয়োজিত আছেন। ৫ চীনা কর্মকর্তা-কর্মচারী ছুটি শেষে গত ২০ জানুয়ারি চীনের জুসু সিটি থেকে ফিরেছেন। তবে কাজে যোগদানের অনুমতি না দিয়ে তাদের রাখা হয়েছে নীবিড় পর্যাবেক্ষণায়।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, ওই ৫ কর্মকর্তা-কর্মচারীকে খনির অভ্যান্তরিণ হাসপাতালে পর্যাবেক্ষণে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। খনির সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে জানিয়েছেন। তবে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনপ্রকার লক্ষণ দেখা দেয়নি। করোনাভাইরাস দু’সপ্তাহ পর লক্ষণ দেখা দেয় তাই তাদেরকে পর্যাবেক্ষণ করা হচ্ছে। কোনপ্রকার লক্ষণ দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি