৫ মে ২০২৬

করোনা থেকে বাঁচতে যে দোয়া পড়তে বললেন আজহারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা থেকে বাঁচতে যে দোয়া পড়তে বললেন আজহারী

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। ইতিমধ্যে চীনসহ বিশ্বের অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এশিয়ার পর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মহামারি আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস। সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী উপদেষ্টা কেউই বাদ যাননি এই ভাইরাসের হাত থেকে।

মরণঘাতি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩১১৬ জনেরও বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছে প্রায় ২৯৪৩ জন।

মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি করে একটি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ:

হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।

[সুনান আবু দাউদ]’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি