৫ মে ২০২৬

করোনা সংকটে ৫০০ পরিবারের পাশে দাঁড়ালেন হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা সংকটে ৫০০ পরিবারের পাশে দাঁড়ালেন হিরো আলম

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশসহ পুরো বিশ্ব লণ্ডভণ্ড। এই মুহূর্তে দেশে যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন অবস্থায় নিজ বাড়িতে খেয়ে না খেয়ে কাটাচ্ছে। অনেকেই এগিয়ে আসছে এমন দরিদ্র মানুষের পাশে। এবার এগিয়ে এলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।

করোনাভাইরাসের এই সঙ্কটকালে বগুড়ার জেলার হতদরিদ্রদের মাঝে নিজের সামর্থ্যের মধ্যে ত্রাণ বিতরণ করছেন তিনি। তিনদিন ধরে বগুড়ার নন্দীগ্রাম, কাহালু ও শেরপুর এলাকার প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল ও আটাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন তিনি। এ ব্যাপারে হিরো আলম জানিয়েছেন, ‘আমার খুব একটা সামর্থ নেই। আমি যা পেরেছি করেছি। তবে আমি চাই যে সমাজের বিত্তবানরা মানুষরা এগিয়ে আসুক। আমি তাদের উদ্দেশে বলতে চাই আপনারা তো অনেক আয়-ইনকাম করেন, কিন্তু মানুষের উপকারে তো আসেন না, আল্লাহ সুযোগ করে দিয়েছেন এখন সবাই এগিয়ে আসুন।’

তিনি আরও বলেন, ‘আমি সামান্য মানুষ হতে পারি। কিন্তু আমি তাদের দুঃখ বুঝি কারণ আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। এখন হয়তো কিছুটা আল্লাহ দিয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি এমপি পদে দাঁড়িয়েছিলাম মানুষের সেবা করার জন্য। নির্বাচিত হইনি, তাই বলে মানুষের পাশে থাকবো না তা তো হতে পারে না। মানুষের পাশে আমি সবসময় থাকবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি