৫ মে ২০২৬

করোনা রোগীর সেবায় নিজের বাড়ি ছেড়ে দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা রোগীর সেবায় নিজের বাড়ি ছেড়ে দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

বাংলাপ্রেস ডেস্ক: করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় আক্রান্ত মানুষের সেবা এবং রোগীদের আইসোলেশনে রাখতে নিজের নেত্রকোনার বাড়ি ছেড়ে দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাড়ি ছাড়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

ন্যান্সি বলেন, নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। বাড়িটি করোনা রোগী কিংবা যোদ্ধাদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল সময় অতিক্রম করছে সেহেতু বাড়িটি জনস্বার্থে ছেড়ে দিলাম। এতে করে যদি কারও উপকারে আসে তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া। কারোনা মহামারি থাকা অবস্থায় যতদিন দরকার ততদিন আমার নেত্রকোনার বাড়ি জনস্বার্থে ব্যবহার করতে পারবে প্রশাসন।

ন্যান্সি বলেন,  নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলামের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি কিভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাদের জানাবেন। আমরা বলেছি, ওই বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন। আবার অনেকের আইসোলেশনে জায়গা হচ্ছে না; সেক্ষেত্রে বাড়িটি কাজে লাগাতে পারেন।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি