৫ মে ২০২৬

করোনা নিয়েও রাজনীতি করছে বিএনপি: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা নিয়েও রাজনীতি করছে বিএনপি: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি করোনা ভাইরাস নিয়েও রাজনীতির আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি নামে সংগঠনটি আজকে আন্দোলন, নির্বাচনে ব্যর্থ। আজকে তারা আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে বেগম জিয়াসহ বিভিন্ন বিষয়ে রাজনীতি করে বেড়াচ্ছে, ইস্যু খুঁজে বেড়াচ্ছে। করোনা ভাইরাস নিয়েও তারা সেই নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে।’

বুধবার (১১ মার্চ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাদেরকে (বিএনপি) অনুরোধ করবো, এ ধরনের একটা মানবিক ও সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতির বিষোদগার করা থেকে বিরত থাকতে। সব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয়। করোনা ভাইরাস মোকাবিলা যারা সরকারের আন্তরিকতায় ঘাটতি খুঁজে, তারা রাজনৈতিক কারণে এটা করছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা জাতীয়ভাবে এ বিষয়টি কিভাবে মোকাবিলা করবো। আমাদের মধ্যে আজকে কর্মসম্পর্ক পর্যন্ত নেই, এমন পরিস্থিতি বিএনপি ’৭৫ এর পর থেকে সৃষ্টি করেছে। ২১ আগস্টে কর্মসম্পর্কের অলঙ্ঘনীয় দেয়াল আরও উঁচু করেছে। করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। এটা সারা বিশ্বের গণস্বাস্থ্যবিষয়ক সমস্যা। অনেক দেশে হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। আমরা প্রস্তুত আছি বলেই এটা আমাদের দেশে বিস্তার হয়নি এখনও।’

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা ভাইরাসের উপস্থিতির সঙ্গে সঙ্গে সরকার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বাংলাদেশ একমাত্র দেশ, সবার আগে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রস্তুতির ব্যাপারে কোনও ঘাটতি আমাদের নেই। যে কারণে ইতালি থেকে দুজন প্রবাসী আসতেই তাদের সংক্রমণের বিষয়টি ধরা পড়েছে। তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তাদের দুজন থেকে আর একজনের আক্রান্ত হয়েছে, তার বিষয়েও ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া নতুনভাবে আক্রান্তের খবর নেই। সরকার সার্বিকভাবে এ ব্যাপারে প্রস্তুত আছে।’

করোনা ভাইরাস মোকাবিলায় মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাসের বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সবচেয়ে বেশি আন্তরিক। মুজিববর্ষের মত এরকম আয়োজন শতবর্ষ, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে, করোনা নিয়ে সরকারের সদিচ্ছা আর আন্তরিকতার প্রমাণ এখানেই। কর্মসূচি স্থগিত করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্ধান্ত নিয়ে এটি করেছেন। আজকে মানুষের জীবন আগে, তারপর অনুষ্ঠান।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি