৮ মে ২০২৬

করোনা মোকাবেলায় বশেমুরবিপ্রবিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা মোকাবেলায় বশেমুরবিপ্রবিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

কাজী এহসান আহম্মেদ,বশেমুরবিপ্রবি থেকে : করোনা ভাইরাসের প্রতিরোধের অংশ হিসেবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এ নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থানরত শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছি এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’ এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে একাডেমিক এবং ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বশেমুরবিপ্রবি প্রশাসন। এছাড়া ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ ও প্রদান করা হয়। তবে বিভিন্ন কারণে অর্ধশতাধিক বিদেশি শিক্ষার্থীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী এখনো হলসমূহে অবস্থান করছে বলে জানা গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি