৮ মে ২০২৬

করোনা আতঙ্কে সাভারে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা আতঙ্কে সাভারে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

হাসান ভূঁইয়া, সাভার থেকে : করোনা আতঙ্কে সাভারে দীপ্ত এ্যাপারেলস ও ডার্ড গার্মেন্টস লি. নামের দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কতৃপক্ষ। একই গ্রুপের কারখানা দু'টিতে প্রায় ৮ হাজার পোশাক শ্রমিক করতেন বলে জানা যায়।

রবিবার সকালে হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলস লিমিটেড ও ভাড়ারিয়া এলাকার ডার্ড গার্মেন্টস লিমিটেড নামের দুটি পোশাক কারখানার সামনে বন্ধের নোটিশ টানিয়ে দেয় বলে নিশ্চিত করেন শিল্প পুলিশ।

নোটিশে বলা হয়, দেশে করোনাভাইরাস (কেভিড-১৯) এর প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আগামীকাল (২৩ মার্চ) সোমবার থেকে পরর্বর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উক্ত বন্ধের সময় সকলকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলার বলা হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাসের উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সকলকে জানানো হবে।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান বাংলাপ্রেসকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে সাভারের হেমায়েতপুর এলাকার দীপ্ত ও ডার্ড গার্মেন্ট নামে দুইটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেছে কতৃপক্ষ। তবে শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ।

এছাড়া বন্ধকালীন সময়ে সকল শ্রমিককে চলিত মাসের বেতন পরিশোধ করা হবে বলে কতৃপক্ষ তাদের জানিয়েছেন বলেও জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি