৫ মে ২০২৬

করোনা আতঙ্কে নায়িকা শ্রাবন্তী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা আতঙ্কে নায়িকা শ্রাবন্তী

বাংলাপ্রেস ডেস্ক: কোভিড-১৯ মহামারী আতঙ্কে দিন যাপন করছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সারাক্ষণ তার মধ্যে করোনা ভীতি কাজ করছে।

শ্রাবন্তী যে বাসায় থাকেন তার একটি ব্লকে করোনা রোগীর সন্ধান মিলেছে। তাই পুরো ভবনেই ছড়িয়েছে ভয়।

ভারতীয় সংবাদমাধ্যমকে নায়িকা শ্রাবন্তী জানিয়েছেন, ‘খুবই আতঙ্কে আছি। খুব চিন্তা হচ্ছে। করোনার প্রকোপের পর থেকে সাবধানতা নিয়েছিলাম। এবার দেখছি আরও সতর্ক হতে হবে।’

তিনি যোগ করেন, আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই প্রার্থনা করি। আমার সবাই সুস্থ থাকি সেই প্রার্থনাও মনে মনে।

এর আগে রাজ-শুভশ্রী দম্পতির বাসভবনে করোনা রোগীর সন্ধান মিলে। মা হতে যাওয়া এই অভিনেত্রী এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি