করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা আক্রান্ত যুবলীগ নেতার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তির জন্যে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র যুবলীগের নেতাকর্মিসহ মসজিদের মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।
মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া মাহফিল অনুষ্ঠানে মিসবাহ্ আহমদের আশু রোগ মুক্তি কামনা করে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হুসেন।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলোম জিকু, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক হেলিম উদ্দিন, সদস্য সাদেকুর রহমান, মোশাহিদ চৌধুরী, জামাল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নাফিজুর রহমান তুরান, শাহীন কামালী, রেজা আবদুল্লাহ স্বপন, সেলিম রেজা, আজাদুল কবীর, নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, হুমায়ূন কবির, নিউ ইয়র্ক মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হুসেন, সহ সভাপতি আনসার আলী, ব্রঙ্কস যুবলীগ সেক্রেটারি মহিবুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লি উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি